April 18, 2026, 1:52 am
Headline :
আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ওসমানী নগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট এসোশিয়েশন’র অভিষেক অনুষ্ঠিত নিজ গ্রামের মানুষের প্রতি দৃ’ষ্ট’তা অ’নৈ’তিক কাজে জড়িত থাকার অভিযোগে জালাল,র বিরুদ্ধে বিশাল মানববন্ধন ঘর তৈরীর জন্য দুই লক্ষ টাকা প্রদান করলো আর রাহমান এডুকেশন ট্রাস্ট বিশ্বনাথে অ’প’রা’ধ প্রবণতা চু’রি-ডা’কা’তি-ছি’ন’তা’ই-জু’য়া ও মা’দ’ক ক্রয়-বিক্রয় বন্ধে’ সর্বমহলের সহযোগীতা চাইলেন ওসি আমার চাওয়া পাওয়ার কিছু নেই জনগণের পাশে থাকতে চাই, বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিব মালয়েশিয়ায় ভ্রমণরত সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ খলিলুর রহমানকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র পক্ষ থেকে কোরআন শরিফ বিতরণ
Notice :

দরিদ্র মানুষকে স্বচ্ছলতায় ফেরাতে ফ্রান্সের বিশ্বনাথ নাগরিক ফোরামের কর্মমুখী ছাগল বিতরণ প্রকল্প সময়োপযোগী দৃষ্টান্ত,—-অধ্যাপক আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

বেকারত্ব মোচনে মানুষকে কর্মমুখী করতে নাগরিক ফোরাম বিশ্বনাথ ফ্রান্সের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে ছাগল বিতরণ।

১০ ডিসেম্বর বুধবার বিকালে বিশ্বনাথ পৌর শহরের বাইপাস সংলগ্ন দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে ছাগল বিতরণ পূর্ব আলোচনা সভায় বিশ্বনাথ উপজেলা জামাতের সেক্রেটারি মতিউর রহমানের পরিচালনায় ও নাগরিক ফোরাম বিশ্বনাথ,র সভাপতি উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

তিনি বলেন সমাজের হত দরিদ্র মানুষকে স্বচ্ছলতায় ফেরাতে ফ্রান্সের বিশ্বনাথ নাগরিক ফোরামের কর্মমুখী ছাগল বিতরণ প্রকল্প একটি মানবিক ও সময়োপযোগী, আমি আশা করি তাদের এ সহযোগিতা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে, তিনি ছাগল গ্রহীতাদের উদ্যেশ্য করে বলেন আমাদের বিশ্বনাথের যে সকল ভাইয়েরা জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে ও আপনাদের কে ভুলেননি, দেশের দরিদ্র মানুষের সেবায় আপনাদের কে স্বচ্ছলতার পথ দেখাতে এগিয়ে এসে তারা এ সহযোগিতা করেছেন, আপনারা কোনো অবস্থায় তাদের কে অবমূল্যায়ন করবেন না, আপনারা এগুলো বিক্রি না করে লালন পালন করে আপনারা নিজেরা স্বাবলম্বী হয়ে নিজেদের দারিদ্র্যতা দুর করুন। এবং তাদের জন্য দোয়া করুন যেনো প্রবাসের মাটিতে তারা সুস্থ ও ভাল থাকে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফোরাম ইউকের সাবেক সভাপতি কমিউনিটি নেতা আতিকুর রহমান জিলু, পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন।
উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাষ্টার বাবুল মিয়া,বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান,।প্রচার ও মিডিয়া সম্পাদক হাফিজ মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌরসভা শ্রমিক কল্যান সভাপতি শাহীন আহমদ রাজু, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমির কামাল আহমদ, সেক্রেটারি মকবুল হোসেন, প্রমুখ।

বিতরণকৃত ছাগল ২০ টি যার প্রতিটি গড় মুল্য সাড়ে সাত হাজার টাকা।
সার্বিক ব্যবস্থাপনায়: সিলেট উন্নয়ন ফোরাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories