August 19, 2026, 3:15 am
Headline :
‘ম’র’হুমা’ বেগম খালেদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার প্রবাসী দুই ভাইকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে সরঃ চাকুরী থেকে অবসরের ২দিন আগে ই’ন্তে’কা’ল করেন শিক্ষক আব্দুল মোত্তালেব সিলেটের রায়নগরে ট্রি’প’ল হ/ত্যা/ মা/ম/লা/য় নতুন মোড় বাবুল নয় মুল পরিকল্পনা কারী কে বিস্তারিত——পড়ুন! সাত-সকালে সিলেটে কাজের মেয়ে সহ ত্রীপল মা/র্ডা/র শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম
Notice :

বিদেশের মাটিতে সফল পেশাজীবি হিসেবে প্রবাসী সম্মাননা ২৫’ পাচ্ছেন ব্যারিস্টার নাজির আহমদ

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির সফল পেশাজীবী হিসেবে কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান ও প্রবাসীদের দাবি-দাওয়ার ব‍্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য  ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্র‍্যাকটিসিং ব্যারিস্টার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী নাজির আহমদকে “প্রবাসী সম্মাননা- ২০২৫” প্রদান করা হচ্ছে।

আগামী ২৭ ডিসেম্বর শনিবার সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে । এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরো কয়েকজন প্রবাসীকেও সম্মাননা প্রদান করা হবে। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন আইন ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা ব্যারিস্টার নাজির আহমদকে এ সম্মাননার বিষয়টি অবহিত করেন। 

ব্যারিস্টার নাজির আহমদ ১৯৯৯ সালে অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন্ থেকে কৃতিত্বের সাথে তিনি বার-এট-ল ডিগ্রী লাভ করে ব‍্যারিস্টার হন। 

তিনি একজন সফল জনপ্রতিনিধি ছিলেন। ২০১৮ সালে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে লন্ডন বারা অব নিউহ‍্যামের কাউন্সিলর নির্বাচিত হন। এরপর টানা তিনবার নিউহ‍্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ও ডেপুটি সিভিক এ‍্যাম্বেসেডর নির্বাচিত হন। 

ব‍্যারিস্টার নাজির আহমদ বিগত তিন দশক ধরে প্রবাসীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসীদের জন‍্য ক্ষতিকর দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল করণে, আসন্ন সাধারণ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণে এবং প্রবাসীদের পাসপোর্ট বানাতে পুলিশ ভেরিফিকেশন নামক অযথা হয়রানিমূলক পদ্ধতি বাতিল করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories