October 11, 2026, 8:53 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার অ্যাডহক কমিটি,র অনুমোদন, দায়িত্বে যারা.. বিশ্বনাথে বাংলাদেশ রি,জেনারেশন ট্রাস্ট-BRT-UK র অর্থায়নে শিক্ষার্থীদের স্বপ্ন পুরণে ৬ লক্ষ টাকার বৃত্তি প্রদান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি! জাতীর সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যু’দ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক—শিহাব বিন আমিন বিশ্বনাথে আলোকিত সুরের ৩য় বার্ষিক তিলাওয়াত ও নাশিদ মাহফিল ১ লা জানুয়ারি ২০২৭ ইং শুক্রবার বিশ্বনাথের ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের গৌরবের শতবর্ষ উদযাপন সম্ভাব্য তারিখ ১৬-১৭ জানুয়ারি ব্যাপক প্রস্তুতি ওয়ান পাউন্ড হাসপাতাল অতি দ্রুত চিকিৎসা সেবা শুরু করুক, আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো—-বিশ্বনাথে সিলেটের সিভিল সার্জন মোঃ নাসির উদ্দিন বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান
Notice :

বিশ্বনাথ পৌর শহরে খেলাফত মজলিসের বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে মহান বিজয়ের মাস ডিসেম্বর উদযাপন উপলক্ষ্যে উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ‘বিজয় র‌্যালী ও পথসভা’ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারের সামন থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।
র‌্যালী শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, সিলেট জেলা ছাত্র মজলিসের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ জামিল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ।
এসময় র‌্যালী ও পথসভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি শিহাব উদ্দিন, অধ্যক্ষ গৌছ উদ্দিন, অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, বায়তুলমাল সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক রাসেল শিকদার, সদস্য মজদুদ্দীন মাজেদ, জাহেদ জেহিন, মাওলানা লুৎফর রহমান ও আতিকুর রহমান প্রমুখ’সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories