November 12, 2026, 3:56 am
Headline :
গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
Notice :

সময়ের সেরা আয়োজনে উদ্বোধন হলো খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট লীগের ১০ ম আসর

নিজস্ব প্রতিবেদকঃ

নজরকাড়া সাজে খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট লীগের ১০ ম আসর বর্ণীল আয়োজনে উদ্বোধন হলো খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ক্রিকেট লীগ।

২৪ শে ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে বারোটায় ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে ১ম দিনের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠলো ইউনিয়ন ক্রিকেট লীগের ১০ আসরের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামাতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য খাজাঞ্চী একাডেমির কো-ফাউন্ডার আব্দুল বাছিত রফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক ও অলংকারী ফেডারেশনের সভাপতি জুয়েল আহমদ।

খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সোহাগ আহমেদ সেবুল,র সভাপতিত্বে ও ক্রিকেট ধারাভাষ্যকার আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ফারুক আহমদ লিটন, ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি বুরহান উদ্দীন, সহ-সভাপতি সারোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর সম্রাট, যুগ্ন-সাধারণ সম্পাদক নোমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক সুমন আফ্রিদি, ক্রিকেটার সুমন আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন এর সাবেক সভাপতি, ফারুক আহমদ লিটন, সহ ক্রিকেট এসোসিয়েশনের অন্যান্ন সদস্য বৃন্দ।

সার্বিক সহযোগিতায় যুক্তরাজ্য বৃত্তিক স্পোর্টস সংস্থা ভি সেভেন ও প্রবাসে থাকা সাবেক খেলোয়াড় ও ক্রীড়া প্রেমিক প্রবাসীরা।

উদ্বোধনী ম্যাচে ৯ নং ওয়ার্ডের রাইজিং স্টার ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে শুভ সুচনা করে ৫ নং ওয়ার্ডের তরুন প্রতিভা ক্রিকেট ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories