May 25, 2026, 7:58 pm
Headline :
বিশ্বনাথ পৌরসভায় মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র ঈদুল আযহার শুভেচ্ছা অ’প’প্র’চা’রে উন্নয়ন যেনো কেউ বাধাগ্রস্ত করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে, অনিয়ম হলে আমাকে জানাবেন ব্যাবস্থা নিবো, খাজাঞ্চীতে এমপি লুনা ‘আপনার সুস্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার’ ব্যস্তময় রিকাবী বাজারে তায়েফ মেডি পয়েন্টের শুভ উদ্বোধন বিশ্বনাথে প্র’তি’ব’ন্ধী’দের মধ্যে হুইল চেয়ার বিতরণ, তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে–তাহসিনা রুশদির এম.পি। মরহুম ইকবাল আহমদ ছিলেন ইসলামী আ’ন্দো’ল’নের এক নিবেদিত প্রাণ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক বিশ্বনাথে মহিলা জামায়াতের বিশাল উপস্থিতিতে সংবর্ধনায় শিক্ত’ সংরক্ষিত নারী সংসদ ‘মাহফুজা হান্নান’ বিশ্বনাথ উপজেলা বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ান হয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ‘অভিনন্দন’ বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’ বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক।
Notice :

আনন্দঘন পরিবেশে বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম বার্ষিকী উদযাপন ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি
আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী ‘বিশ্বনাথ প্রেসক্লাব’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার এলাকাস্থ প্রেসক্লাব কার্যালয়ে বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়। এরপর রাত ৮টায় আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

কেক কাটা শেষে সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাহার আত্মার মাগফেরাত কামনায় ও প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রয়াত হওয়া বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মাষ্টার ইমাদ উদ্দিন, এসময় সাংবাদিকতায় বিশ্বনাথ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠান পরিদর্শন করেন ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, যুক্তরাজ্যর রাজা চার্লস মনোনীত উইল্টশায়ারের ডেপুটি লেফট্যানেন্ট মাকরাম আলী আফরোজ, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, বদরুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী গোলাম হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষক দলের আহŸায়ক নূর মিয়া, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, শাহজাহান আলী, বিশ্বনাথ উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি মোছন আলী, ইনকিলাব মঞ্চ বিশ্বনাথের সদস্য সচিব আমজাদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিষ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম আশিকী, মোহাম্মদ আবদুল্লাহ।
এসময় বক্তারা বিশ্বনাথ প্রেসক্লাবের দীর্ঘ ৪৩ বছরের পথচলার প্রশংসা করেন এবং দেশ ও জাতি তথা বিশ্বনাথের সার্বিক উন্নয়ন অগ্রগতিতে ভ‚মিকা পালনের লক্ষ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories