August 10, 2026, 10:44 am
Headline :
শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন
Notice :

খাজাঞ্চী,র জয় দিয়ে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে উপজেলার আট ইউনিয়নের আট,টি ফুটবল দলের অংশ গ্রহনে ও বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের উদ্যোগে আয়োজিত ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন হয়েছে।
শনিবার (১০ জানুয়ারী) বিকেলে পৌর শহরের বিশ্বনাথেরগাঁও গ্রামে পুষ্প সৌরভ স্পোটিং ক্লাবের মাঠে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির আয়োজনে ওই টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী খেলায় টুর্ণামেন্টের ২য় আসরের চ্যাম্পিয়ন দশঘর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়।
উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল একাদশের বেলাল মির্জা। ৩য় আসরে এসে দশঘর ইউনিয়নের কাছে টুর্ণামেন্টের ২য় আসরের উদ্বোধনী খেলায় পরাজিত হওয়ার মধুর প্রতিশোধও এবার যেনো নিল খাজাঞ্চী ইউনিয়ন।
টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলহাজ্ব রইছ আলী।

‘উদ্বোধক’ হিসেবে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের এ্যাসিস্ট্যান্ট মিডিয়া এডভাইজার জামির হোসাইনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আব্দুল আহাদ, মোহাম্মদ আলী লিটন ও জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির সদস্য সাহাব উদ্দিন সাবুল, তারেক আহমদ খজির, ছাইফ উদ্দিন, হেলাল মিয়া, দেলওয়ার হোসেন, ওয়াসিম উদ্দিন, নিজাম উদ্দিন, লিটন আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories