July 21, 2026, 2:07 pm
Headline :
বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ বিশ্বনাথ,র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুজ্জামান জামান,র মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শো’কপ্রকাশ বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত
Notice :

কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, মানবিক বাংলাদেশ পেতে হলে, মানুষের মুক্তি পেতে হলে, মানবিক কল্যাণ নিশ্চিত করতে হলে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান করতে হবে। কোরআনের আলোকে যদি আমরা এই সমাজ বিনির্মান করতে পারি তাহলেই মানুষের কল্যাণ ও মানুষে মুক্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘কোরআন এবং সুন্নাহর’ ভিত্তিতে একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে, বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে চায়। একটি বৈষম্যমুক্ত, আধুনিক ও কল্যাণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগীতা করি।
তিনি বুধবার (১১ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের শাহী ঈদগাহে ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, আপনারা ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে সার্বিক সহযোগী করে ছিলেন, আমি আপনাদের সকলের কাছে আজীবন কৃতজ্ঞ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ‘চেয়ারম্যান’ পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের একজন ভাই হিসেবে, একজন সন্তান হিসেবে আমি আপনাদের সকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগীতা কামনা করছি।
অলংকারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হানিফ আলীর সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আশফাকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, অলংকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কামাল আহমদ, সেক্রেটারী মকবুল হোসেন, ইউনিয়ন উলামা বিষয়ক সম্পাদক মাসুক আহমদ, সাংবাদিক শাহীন আহমদ।
আলোচনা সভা শেষে মোনাজাত করেন টেংরা জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী জিয়াউল হক আনছারী। এসময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories