June 10, 2026, 11:28 am
Headline :
বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান নুর,র ঈদুল আযহা শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা বাসীর প্রতি চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন,র ঈদ শুভেচ্ছা জ্ঞাপন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা জ্ঞাপন বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির,র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়ার ঈদুল আযহার শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালকের ঈদুল আযহার শুভেচ্ছা
Notice :

বিশ্বনাথ প্রেসক্লাব,র ঈদ উৎসব ম্যাগাজিন প্রকাশ একটি প্রশংসনীয় কাজ তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, বিশ্বনাথ-ওসমানীনগর নিয়ে এম. ইলিয়াস আলীর অনেক উন্নয়ন পরিকল্পনা ছিল।
আমি ইলিয়াস আলীর স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা চাই।
তিনি গতকাল বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ প্রকাশনা ‘ঈদ উৎসব ২০২৬’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যরা অনেক কষ্ঠ স্বীকার করে বিভিন্ন প্রকাশনার মাধ্যমে বিশ্বনাথের গুণিজনদের নানান তথ্য তুলে ধরে প্রশংসনীয় কাজ করে আসছেন। এরজন্য বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের সাধুবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবি, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরণ। স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানের শেষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর এবং অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজামান নূর আসাদ, দপ্তর সম্পাদক আমির উদ্দিন মেম্বার, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শেখ শাহজাহান, বর্তমান ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, ছাত্রনেতা আকরাম, সাজ্জাদ আলী আনসার, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, কার্যনির্বাহ সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories