☞নিজস্ব কলম থেকে:———————
গতানুগতিক খনন স্থানী সমাধান বা সফলতায় পৌছবে!
=======================================
সম্প্রতি বিশ্বনাথ অভ্যন্তরে বাসিয়ার দূষণ নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যম, প্রবাসী, সুশীল সমাজের মধ্যে। কিন্তু বিভিন্ন জন পরামর্শ দিচ্ছেন বাসিয়া খনন কিন্তু খনন কি এর একমাত্র সমাধান আমরা তো আরো দেখেছি বিগত দিনে বাসিয় খনন করা হয়েছে কিন্তু দিনশেষে যে অবস্থায় আগে ছিল তার চাইতে আরো অধিকতর দূষণ নিয়ে এসেছে।
এখানে তার একটি কারণ সঠিকভাবে সমীক্ষা না করা এবং এই নদীর তার যে বহমান ক্ষমতা সে ক্ষমতাকে প্রসারিত না করে দেয়া, নদীর যে পূর্ব অবস্থায় ছিল আপনারা সবাই অবশ্যই অবগত আছেন তার চাইতে প্রসস্থতা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
তাহলে এখন উপায় কি, এখানে উপায় একটি হতে পারে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অর্থাৎ নদী শাসন যে কমিটি আছে তার দ্বারা, অথবা নৌপথ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে তার সমস্যা চিহ্নিত করা এবং নদীর যে তফসিলি এরিয়া আছে তার দুইপার,কে অবমুক্ত করা, কারণ নদী হল রাষ্ট্রীয় সম্পদ আর রাষ্ট্রীয় সম্পদ মানেই জনগণের, জনগণের সুবিধার জন্য রাষ্ট্র যেকোনো কাজ করতে বাধ্য।
একটি দীর্ঘমেয়াদি প্রকল্প তৈরি করা, যা হতে পারে আমাদের সুরমা নদীর তীর যেভাবে সংরক্ষণ করা হয়েছে এবং হাঁটাচলা করার জন্য যেভাবে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এমন ভাবে একটি প্রকল্প তৈরি করা।
যদি তা করা যায় তাহলে একদিকে জনগণের অকুন্ঠ সমর্থন পাওয়া যাবে, অপরদিকে অবৈধ দখল সহ প্রকল্প বাস্তবায়নের জন্য বৈধ জমি অধীগ্রহন করে স্থায়ী সমাধানে পৌছা সম্ভব হবে।
এখন প্রশ্ন? এই ধরনের প্রকল্প বাস্তবায়নে আমাদের স্বদিচ্ছা আছে কিনা! যদি সত্যিকারার্থে এই সমস্যা সমাধান করতে হয় তাহলে এর বিকল্প নেই।
রাষ্ট্র যদি তার নাগরিকদের সুবিধার জন্য সামগ্রিক উন্নয়ন চায় তাহলে এখানে ব্যাক্তি বিশেষের স্বার্থ গৌণ।
পরিশেষে বাসিয়ার জন্য একটি সফল সূদুরপ্রসারী প্রকল্প ভেবে চিন্তে হাতে নিতে হবে।
এভাবে বছরের পর বছর খনন করে হিতে বিপরীত হবে রাষ্ট্রের কোষাগার থেকে কোঠি কোঠি টাকা গচ্ছা যাবে মাত্র।
প্রকল্প তৈরী করা গেলে অনেক জঠিলতা আইনি কাঠামোর মাধ্যমে সমাধান হয়ে যাবে, যা আমরা আমাদের সিলেট শহরের অনেক খাল ডোবা জলাশয় প্রকল্পের দ্বারা নিমিষেই উদ্ধার করা সম্ভব হয়েছে, কর্তৃপক্ষ কঠোর ও নিষ্টাবান থাকার কারনে।
নদী বিশেষজ্ঞ যারা আছেন তাদের সমন্বয়ে দ্রুত একটি তদন্ত বা সমীক্ষা কমিটি গঠন করা যেতে পারে তবে তা হতে হবে অভিজ্ঞ বিশেষজ্ঞ সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা।