July 21, 2026, 1:37 pm
Headline :
বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ বিশ্বনাথ,র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুজ্জামান জামান,র মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শো’কপ্রকাশ বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত
Notice :

আমার চাওয়া পাওয়ার কিছু নেই জনগণের পাশে থাকতে চাই, বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিব

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্যের বার্মিংহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমান চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে পৌর শহরের বিশ্বনাথ সরকারি কলেজ রোডের একটি পার্টি সেন্টারে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা-বাণিজ্য করে সেখানে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি মহান আল্লাহ-তালার দয়ায় সন্তানদেরকে সুশিক্ষিত করিয়েছি। আজ তারাও (সন্তান) স্ব-স্ব অবস্থানে সু-প্রতিষ্ঠিত। এখন আর আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। তাই এখন যাচ্ছি আপনাদেরকে (সাংবাদিক) সাথে নিয়ে বিশ্বনাথবাসীর জন্য কিছু করতে চাই। আর এজন্য সর্বপ্রথমেই প্রয়োজন জাতির বিবেক সাংবাদিকদের পরামর্শ ও সার্বিক সহযোগীতা।
নিজেকে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর একনিষ্ট কর্মী দাবী করে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, সিলেট-২ আসনের সাবেক এমপি হিসেবে জননেতা এম. ইলিয়াস আলী এই এলাকার যে উন্নয়ন করে ছিলেন, উনার পরে আর কেউ উন্নয়ন করতে পারেননি। আমি উনার একজন কর্মী হিসেবে আবারও বিশ্বনাথবাসীকে উন্নয়নের পথে নিয়ে আসতে চাই। ইতিমধ্যে আমি উনার পরিবারের সদস্যদের সাথে দেখা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি, উনারাও এলাকায় কাজ করে যাওয়ার জন্য আমাকে বলেছেন। আল্লাহর হুকুমে আমি শতভাগ আশাবাদী নির্বাচনে আমিই দলীয় মনোনয়নও পাব।
যুক্তরাজ্যের বার্মিংহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, ইতিমধ্যে আমি দৌলতপুর ইউনিয়নের পুরাণ হাবড়া বাজারে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছি। যুক্তরাজ্যেও একটি মসজিদ নির্মাণ করার জন্য প্রায় ১ কোটি টাকা দিয়ে জায়গা ক্রয় করেছি। এছাড়াও বিভিন্নভাবে মানুষকে সহযোগীতা করে যাচ্ছি। কারণ গরীবরাই হচ্ছেন আমার প্রকৃত বন্ধু, এছাড়া বিশ্বনাথের সন্তান হিসেবে ওই উপজেলাবাসী আমার আপন জন। আর আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি, তাহলে প্রতিটি প্রকল্পে সরকারি বরাদ্ধের শতভাগ টাকারই কাজ হবে। এটার শতভাগ নিশ্চয়তা দিতে পারি, কারণ আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। বরং ভালো কাজ করার জন্য কোন প্রকল্পে যদি সরকারি বরাদ্ধের পাশাপাশি আমার পকেট থেকেও যদি আরো টাকা দেওয়া লাগে, তাও আমি দিব। কারণ আল্লাহর দয়ায় আমার যে আয় আছে, মানুষের কল্যাণে তা ব্যয় করলে কমবে না।
এসময় মতবিনিময় সভায় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ’সহ সদস্যবৃন্দ এবং সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরীর আত্নীয় আব্দুর রুপ, মোঃ শফিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories