September 22, 2026, 11:33 pm
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘এ্যামেতি’র উদ্যোগে চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক সাহেদ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রমজান আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ নুরুল ইসলাম বাবুল, পরিচালক, স্টার লাইট স্কুল এন্ড কলেজ, সিলেট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস ছালাম, প্রধান শিক্ষক, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা; মোঃ মকব্বির আলী, সহকারী প্রধান শিক্ষক, সিরাজ উদ্দিন আহমদ একাডেমি; মোঃ আজম আলী, সহকারী শিক্ষক, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় এবং মোঃ মাসুক আহমদ, প্রধান শিক্ষক, হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ চক্রবর্তী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমরান আহমদ, মোঃ বাবলু মিয়া, সমাজসেবক আবদুল জলিল (তালুকদার) মেম্বার, ম্যানেজিং কমিটির সদস্য এনামুল হক মাক্কু ও শেখ নাসির উদ্দীনসহ অনেকে।

এছাড়া এ্যামেতি সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জায়দুল ইসলাম, কয়েছ আহমদ, আব্দুল্লাহ আল-মামুন, শামীম আহমদ, নোমান আহমদ, সুজন দেব নাথ প্রমুখ।

অনুষ্ঠানে মোট ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এক বছরের বেতনসহ ৬,০০০ টাকা করে মোট ১৫০,০০০ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সংগঠনের প্রয়াত সদস্য মরহুম সুন্দর আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু তাহের। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকরা জানান, এ্যামেতি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে বাল্যবিবাহ রোধ ও শিশু শ্রম বন্ধে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories