September 22, 2026, 6:50 am
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

বিশ্বনাথে মহিলা জামায়াতের বিশাল উপস্থিতিতে সংবর্ধনায় শিক্ত’ সংরক্ষিত নারী সংসদ ‘মাহফুজা হান্নান’

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন, আমরা গ্রামে থাকি বলে আমরা কি অবহেলিত। তা কখনো না।আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরই আদায় করে নিতে হবে এবং যেখানে যে সমস্যা সেগুলো আমাদের তুলে ধরে সমাধান করতে হবে। তবেই দেশ ও জাতি এগিয়ে যাবে উন্নতির শিখরে।

তিনি (১৩ মে) বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকালের এই অনুষ্ঠান ছিল বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের মহিলা বিভাগের প্রথম আনুষ্ঠানিক কোন অনুষ্ঠান। একারণে বিশ্বনাথের প্রায় বিভিন্ন এলাকা থেকে শিশু বাচ্চাদের সাথে নিয়ে মহিলা জামায়াতের উল্লেখযোগ্য পরিমাণ কর্মী ও সমর্থকরা বৈরী আবহাওয়া সত্ত্বেও উপস্থিত ছিলেন। এরমধ্যে কলেজের ছাত্রী, শিক্ষিকা, চিকিৎসক থেকে শুরু করে জামায়াতের সাথে সংশ্লিষ্ট অনেক গৃহবধূও উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাহফুজা হান্নান আরো বলেন, ইসলামী আন্দোলন আমাদেরকে কোরআন এবং হাদিস শিখিয়েছে। সেখানে শুধু আমরা সীমাবদ্ধ থাকবো না। বরং কোরআন ও হাদিসের শিক্ষাকে যেন আমরা সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি ছিলাম আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করতে পারি সে জন্য সকলের দোয়া চাই, আপনাদের আজকের এ বিশাল উপস্থিতি ও সংবর্ধনা আমাকে অভিভূত করেছে।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা বেগম লাইলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম, সহকারী সেক্রেটারি মাহবুবা জেসমিন।

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, তিনি স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংবর্ধনা কে প্রানবন্ত করে তুলায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের দায়িত্বশীল হাছনা বেগম, বিলকিস বেগম, রেহেনা বেগম, রেহেনা সুলতানা, ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি ইভা বেগম, তাহমিনা বেগমসহ উপজেলা ও পৌর জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল খাদিজা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories