August 25, 2026, 7:12 pm
Headline :
বিয়ানীবাজার ক্যা’ন্সা’র অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে কলেজ পরিদর্শক স্যারের প্রতিনিধি দল বিশ্বনাথের খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক ২৬ সনে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রধান ‘ম’র’হুমা’ বেগম খালেদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার প্রবাসী দুই ভাইকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে সরঃ চাকুরী থেকে অবসরের ২দিন আগে ই’ন্তে’কা’ল করেন শিক্ষক আব্দুল মোত্তালেব সিলেটের রায়নগরে ট্রি’প’ল হ/ত্যা/ মা/ম/লা/য় নতুন মোড় বাবুল নয় মুল পরিকল্পনা কারী কে বিস্তারিত——পড়ুন! সাত-সকালে সিলেটে কাজের মেয়ে সহ ত্রীপল মা/র্ডা/র শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর
Notice :

বিয়ানীবাজার ক্যা’ন্সা’র অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রেইজিং ইভেন্ট।

গত রোববার, ২৩ আগস্ট নিউবেরি পার্কস্থ আলডারবরাহ সাউথের ফোর্ড স্পোর্টস সোশ্যাল ক্লাবে এ ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের অন্যতম ফাউন্ডার ট্রাস্টি, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ও হোস্ট মোহাম্মদ অহিদ উদ্দিন। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার, মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল এবং ইয়াং ট্যালেন্ট প্রেজেন্টার তামান্না মিয়ার যৌথ সঞ্চালনায় এবং ফরহাদ হোসেন টিপু ও মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আজিজুর রহমান।

উল্লেখ্য, সিলেটসহ প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটির কিছু সমাজদরদি ব্যক্তিত্ব বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। ২০০৯ সালে হাসপাতালের কার্যক্রম শুরু হয় এবং ২০১৫ সাল থেকে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়।

হাসপাতালের জন্য লন্ডনে বিভিন্ন অনুষ্ঠান ও চ্যানেল এস-এর মাধ্যমে বিভিন্নভাবে ফান্ড রেইজিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ মে লন্ডনের গ্র্যান্ড মেরিডিয়ানে লাইফ মেম্বারদের সম্মানে একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ফান্ড রেইজিং করা হয়।

এর ধারাবাহিকতায় হাসপাতালের ট্রাস্টি মোহাম্মদ অহিদ উদ্দিন রেডব্রিজ ও আশপাশের এলাকার নতুন লাইফ মেম্বার সংগ্রহের লক্ষ্যে নিজ উদ্যোগে একটি ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বোরো অব রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলার বার্ট জন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান সোহেল আহমেদ খান, সেক্রেটারি সলিসিটর নাসির উদ্দীন, হাসপাতালের ফাউন্ডার ট্রাস্টি ডা. আলাউদ্দিন আহমেদ, সিনিয়র ফান্ড রেইজিং ডিরেক্টর আব্দুল শফিক এবং ডেপুটি ফাইন্যান্স ডিরেক্টর মনজুরুসসামাদ চৌধুরী মামুন।

অনুষ্ঠান সফল করতে বিশেষ সহযোগিতায় ছিলেন হাসপাতালের মার্কেটিং ডিরেক্টর ও ফাউন্ডার ট্রাস্টি ফরহাদ হোসেন টিপু এবং হাসপাতালের ফান্ড রেইজিং ডিরেক্টর ও ফাউন্ডার ট্রাস্টি মোহাম্মদ আজিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ অহিদ উদ্দিন ও হাসপাতালের চেয়ারম্যান সোহেল আহমেদ খান।

পরে ডা. ওমর মোহাম্মদ শাফির নেতৃত্বে একটি মেডিকেল টিম বিভিন্ন রোগ ও চিকিৎসাসেবা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। মেডিকেল টিমের মধ্যে ছিলেন আবদেল রহমান আল আশকার, শিয়েনা মার্টিন, মরগান ইগরেমন্ট, ডিনা রায়, আবরার আইমান, আচেলা আগাডা, মারকমল মিরজারাকিমভ, ওমর হামিদ এবং মোহাম্মদ অহিদ উদ্দিনের নাতনি পারিহান ওসমান ও ভাগ্নে ইসরাহ হালিম।

এরপর শুরু হয় ফান্ড রেইজিং পর্ব। এতে কমিউনিটির অতিথি ও সদস্যদের ব্যাপক সাড়া পাওয়া যায়।

ফান্ড রেইজিংয়ের সময় নতুন ট্রাস্টি হিসেবে মোহাম্মদ অহিদ উদ্দিনের সহধর্মিণী সুফিয়া খানম উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া লাইফ মেম্বার হিসেবে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সঙ্গে যুক্ত হন মিছবাহ জামাল, নাহিদা মিছবাহ, ওসমান মোহাম্মদ রাব্বি, ডা. মোহাম্মদ ওমর মোহাম্মদ শাফি পিএইচডি, আতাউর খান, মাহবুবা জান্নাত মোহিনি, বিলকিস পারভিন, হিসমা বেগম, সাজনা খান, রওশন আহমেদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট আফসার হোসেন এনাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাবেদুর রহমান, সানরাইজ স্পেকট্রাম পিস হোমের পেট্রন মোহাম্মদ ওয়ারিছ আলী, রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কবির আহমেদ, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান শাহিন চৌধুরী, রেডব্রিজ ট্রাস্টের ট্রেজারার এনামুল হক এনাম, গ্রেটার চারখাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয়নুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান হেলাল চৌধুরী, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভির প্রেজেন্টার সুজিয়া চৌধুরী, বাংলাদেশ সেন্টারের লাইফ মেম্বার ফখরুল আম্বিয়া, রেডব্রিজ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট ফারুক উদ্দিন এবং সানরাইজ স্পেকট্রাম পিস হোমের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী।

এ সময় ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, পেট্রন প্রফেসর মিসবাহ কামাল এবং নাজমুল হুদা পিস হোমের পেট্রন হিসেবে ডোনেশন করেন।

এ ছাড়া মাসিক জাকাত ফান্ডে স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে সহযোগিতার ঘোষণা দেন আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মোহাম্মদ অহিদ উদ্দিন ও মিসেস সুফিয়া উদ্দিন, ডা. আলাউদ্দিন আহমেদ, মিসেস মাহবুবা আহমেদ, শহিদুল ইসলাম চৌধুরী, মতিউর রহমান খোকন, নাবিল চৌধুরী, ব্যারিস্টার হামিদুল হক, আফিন্দি এলিন চৌধুরী, আমিনা বেগম, মোহাম্মদ আব্দুল হালিম, ফারুক উদ্দিন এবং সুজিয়া চৌধুরী।

ফান্ড রেইজিং অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অতিথিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন হাসপাতালের ট্রাস্টি ইকবাল হোসেন বুলবুল, ডা. সৈয়দ মাসুক আহমদ, লাইফ মেম্বার মাহবুবা আহমেদ, মাহবুব রহমান কোরেশি, পারভেজ আহমেদ, আতিকুর রহমান লিটন, আবদাল হোসেন চৌধুরী, সাজ্জাদুর রহমান, আলফিন শাহরিন, ডেইভ, ডা. আলি খিজির, আব্দুল হালিম, মোহাম্মদ আনজাম চৌধুরী, মোহাম্মদ সুলতান আহমদ, শাহিনা খানম, নাবিল চৌধুরী, লাইফ মেম্বার জুবের খান, ট্রাস্টি মিছবাহ উদ্দিন, ট্রাস্টি ও ফান্ড রেইজিং ডিরেক্টর আব্দুল সামাদ, চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মৃধা শোর রেজাউল করিম মৃধা,
এটিএন বাংলা ইউকে এবং বাংলা টিভির যুক্তরাজ্য প্রতিনিধি তানভির আহমেদ তারেক, টিভি রিপোর্টার কামরুল আই রাসেল, টিএস চ্যানেলের শওকাত ইসলাম ফরাজি ও তানিয়া ফরাজি, মিসেস হাসনা বেগম, শাহাদাত মনির এবং নাঈম আহমেদ জয়।

এ ছাড়া আরও অনেকে অনুষ্ঠানে যোগ দিয়ে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের পাশে দাঁড়ানো এবং ফান্ড রেইজিং কার্যক্রমকে সফল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্পনসর ও সার্বিক সহযোগিতায় ছিল স্টেটাম রিয়েল এস্টেট, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, কুশিস হোমমেইড নাগা পিকলস, আপেল রিয়েল এস্টেট, সাপোর্টিং কেয়ার রেডব্রিজ, সাপোর্টপড রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে, রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার দেওলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট, গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা, ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এবং চ্যানেল টিএস।

হাসপাতালের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ, প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট সংগ্রহ এবং সিলেটসহ প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যে ধারাবাহিকভাবে ফান্ড রেইজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories