June 23, 2026, 1:37 am
Headline :
বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জাহিদ বিন কাসেম,র মতবিনিময়। বাছাইকৃত কর্মীদের নিয়ে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ বিশ্বনাথে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ পিটিআই সুপার এর দায়িত্বে সিলেট সদর উপজেলার ‘খসরুজ্জামান’ বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুস্তম বেগের মৃ’ত্যু’তে বিশ্বনাথ প্রেসক্লাবের শো’ক প্রকাশ। রাতের অ’ন্ধ’কারে নিয়োগ দেয়া চেয়ারম্যান খোরশেদ আলম কে অবশ্য-ই অ’প’সারণ করতে হবে। বিশ্বনাথে ইসলামি ব্যাংকের গ্রাহক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন অল্পদিনে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে অফিস উদ্বোধনকালে বক্তরা
Notice :

গাজীপুরে সাংবাদিক তুহিনকে হ’ত্যা’র ঘটনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের নি’ন্দা ও ক্ষো’ভ প্রকাশ করে বিবৃতি

ডেক্স নিউজঃ

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী মহানগরী গাজীপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেৃতৃবৃন্দ।
এক বিবৃতিতে ক্লাব নেতৃবৃন্দ বলেন, গাজীপুরে এভাবে নৃশংস কায়দায় সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডে আমরা ক্ষোভে স্তব্ধ।
এই দুঃসময়ে আমরা তাঁর পরিবার, স্বজন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাই। ১১ আগস্ট সোমবার লন্ডনের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রদত্ত এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ এই নিন্দা প্রকাশ করেন।
ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ বলেন, তুহিন ছিলেন নির্ভীক সংবাদ প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ একজন সাংবাদিক । তাঁর আকস্মিক মৃত্যু শুধুমাত্র একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর একটি গুরুতর আঘাত । সাংবাদিকদের ওপর এ ধরনের সহিংসতা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয় এবং এটি মতপ্রকাশের মৌলিক অধিকারের পরিপন্থী।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে তারা ভয়-ভীতি, হয়রানি ও সহিংসতা থেকে মুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন ।
আমরা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যাতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাতে সাংবাদিক তুহিনকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে বাসায় ফেরার পথে এলোপাতাড়ি কুপিয়ে নির্মম কায়দায় হত্যা করে সন্ত্রাসীরা। মুলত এক নারীর পক্ষ হয়ে কয়েকজন সশস্ত্র যুবক বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করছিল। তখন সেখান দিয়ে বাসায় ফিরছিলেন তুহিন। মারধরের বিষয়টি দেখে তিনি তা ভিডিও ধারণ শুরু করেন। বিষয়টি টের পেয়ে সশস্ত্র যুবকরা তুহিনকে পাকড়াও করে। তাকে ধারণ করা ভিডিও মুছে ফেলতে বলে। কিন্তু তুহিন এতে অস্বীকৃতি জানানোয় তার ওপর হামলা চালানো হয়। তাকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। ছিলেন দুই সন্তানর জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories