November 15, 2026, 12:03 am
Headline :
আমার স্বপ্ন গ্রীণ ও ক্লিন ‘রামপাশা ইউনিয়ন’ আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চাই—-মাহতাব উদ্দিন গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন।
Notice :

আমার স্বপ্ন গ্রীণ ও ক্লিন ‘রামপাশা ইউনিয়ন’ আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চাই—-মাহতাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ
আমি স্বপ্ন দেখি একটি গোছানো গ্রীণ ও ক্লিন রামপাশা ইউনিয়নের, আপনাদের সাথে নিয়ে তার বাস্তবায়ন করতে চাই, চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব উদ্দিন।

১৩ নভেম্বর শুক্রবার বাদ এশা রামপাশা ইউনিয়নের বৃহৎ ঐতিহ্যবাহী আমতৈল বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব উদ্দিন সমর্থনে সাবেক মোতাওয়াল্লী বিশিষ্ট মুরব্বি রইছ উদ্দিনের সভাপতিত্বে ও নিয়াজুল হকের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব উদ্দিন বলেন-আমি একটি স্বপ্ন দেখি আমার রামপাশা ইউনিয়ন কে গ্রীণ ও ক্লিন ইউনিয়নে রুপান্তরিত করা, শুধু তাই নয় ঘুষ দুর্নীতি মাদক দখলদার মুক্ত একটি ইউনিয়ন গড়া। আমি উপজেলার বৃহৎ গ্রাম আমার জন্মস্থান আমতৈল গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে সবসময় সোচ্চার ছিলাম আগামীতে থাকবো, শিক্ষার মানোন্নয়ন রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাথে থেকে কাজ করছি, ইনশাআল্লাহ অচিরেই সেই সুফল ইউনিয়ন বাসী দেখতে পাবেন।

এ-সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি মোঃ বোরহান উদ্দিন, সিরাজুল ইসলাম, আনা মিয়া।
আরো উপস্থিত ছিলেন খলিলুর রহমান, কবির আহমদ, মোঃ রবি মিয়া, সায়েক মিয়া, ফজুল হক, আঙ্গুর মিয়া, আনোয়ারুল হক, তৈয়বুর রহমান, কবির মিয়া, শুকুর আলী, লায়েছ মিয়া, প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওঃ জিয়া উদ্দিন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ শামসুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories