November 14, 2026, 1:22 am
Headline :
গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
Notice :

বিশ্বনাথ উপজেলায় বৃত্তিপ্রাপ্ত ১২০ শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দিল মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ।

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পৌর শহরের মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত ১২০ শিক্ষার্থীর হাতে নগদ টাকা, সনদ ও উপহার তুলে দেন অতিথিরা। পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেরিট কেয়ার স্কুল ক্যাম্পাস। অনুষ্ঠানের আর্থিক পৃষ্ঠপোষকতায় ছিলেন জানাইয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দানবীর হাজী রইছ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হামিদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ মো. তাজুল ইসলাম। বিশেষ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমেদ, জমির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সোহেল, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদ, ভল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্টু দেব, কুরুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা বেগম, গড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছনা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories