April 21, 2026, 6:40 am
Headline :
একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ওসমানী নগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট এসোশিয়েশন’র অভিষেক অনুষ্ঠিত নিজ গ্রামের মানুষের প্রতি দৃ’ষ্ট’তা অ’নৈ’তিক কাজে জড়িত থাকার অভিযোগে জালাল,র বিরুদ্ধে বিশাল মানববন্ধন ঘর তৈরীর জন্য দুই লক্ষ টাকা প্রদান করলো আর রাহমান এডুকেশন ট্রাস্ট বিশ্বনাথে অ’প’রা’ধ প্রবণতা চু’রি-ডা’কা’তি-ছি’ন’তা’ই-জু’য়া ও মা’দ’ক ক্রয়-বিক্রয় বন্ধে’ সর্বমহলের সহযোগীতা চাইলেন ওসি আমার চাওয়া পাওয়ার কিছু নেই জনগণের পাশে থাকতে চাই, বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিব
Notice :

দীর্ঘদিন পর বাধাহীন অবস্থায় মুক্ত পরিবেশে, স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিশ্বনাথ উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন পর বাধাহীন অবস্থায় মুক্ত পরিবেশে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিশ্বনাথে উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মজলিসে সূরার সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, আমরা দীর্ঘদিন পরে মিলনমেলা ও ইফতার মাহফিলে শরীক হতে পারলাম।
এটা তাকওয়ার মাস, আমরা তাকওয়া অর্জন করব, কোরআন এমন একটি কিতাব এটার মধ্যে কোন সন্ধেহ নেই সেটা হেদায়েতের প্রতীক, মোত্তাকিদের হাসরের দিন আমি (কোরআন) মেহমান হিসেবে উপস্থিত হব, আমরা সেই মোত্তাকি হওয়ার চেষ্ঠা করি, বাংলার ভু-খন্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, যাতে করে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে এখানকার মানুষের শান্তি প্রতিষ্ঠা হবে।

তিনি রবিবার (৯ মার্চ) বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কমিউনিটি সেন্টারে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কলা বলেন।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মতিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এ্যাসিটেন্ট সেক্রেটারী নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মতিন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্ঠার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, আফ্রিকা প্রবাসী আব্দুল হান্নান, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর আনহার আহমদ, বিশ্বনাথ পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের এ্যাসিটেন্ট সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, আব্দুল মুকসিদ আক্তার, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন আমীর আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন আমীর তামিম আহমদ, অলংকারী ইউনিয়ন আমীর কামাল আহমদ, দশঘর ইউনিয়ন আমীর মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আহমদ রাজু, ইসলামী ছাত্র শিবির বিশ্বনাথ পৌর সভাপতি আবু তাহের, পশ্চিম শাখার সভাপতি হোসাইন আহমদ।
ইফতার পূর্ব আলোচনা সভার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম কিবরিয়া ও ইসলামী সংগীত পরিবেশন করেন জসিম উদ্দিন কাওছার। এদিকে বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories