May 17, 2026, 6:22 pm
Headline :
বিশ্বনাথে প্র’তি’ব’ন্ধী’দের মধ্যে হুইল চেয়ার বিতরণ, তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে–তাহসিনা রুশদির এম.পি। মরহুম ইকবাল আহমদ ছিলেন ইসলামী আ’ন্দো’ল’নের এক নিবেদিত প্রাণ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক বিশ্বনাথে মহিলা জামায়াতের বিশাল উপস্থিতিতে সংবর্ধনায় শিক্ত’ সংরক্ষিত নারী সংসদ ‘মাহফুজা হান্নান’ বিশ্বনাথ উপজেলা বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ান হয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ‘অভিনন্দন’ বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’ বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ
Notice :

সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন বিশ্বনাথ আঞ্চলিক শাখার ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে ‘সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান’ শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট ২১৫৯ এর অন্তর্ভূক্ত বিশ্বনাথ উপজেলা উপ-কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ শে রমজান রবিবার বিকেলে রামপাশা রোডস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন বিশ্বনাথ উপজেলা উপ কমিটির সভাপতি আছাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুলের পরিচালনায় ইফতার মাহফিলে অংশ নেন সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান’ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সাধারণ সম্পাদক বিলাল মিয়া দপ্তর সম্পাদক বিলাল আহমদ, ২নং সদস্য শফিক মিয়া, সাবেক সভাপতি শ্রী আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সহ সভাপতি জুবের আহমদ, কার্যকরী সভাপতি আরফান মিয়া, সভাপতি পদপ্রার্থী মোহাব্বত আলী মোল্লা, দপ্তর সম্পাদক পদপ্রার্থী ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজির উদ্দিন কালা মিয়া, শাহপরাণ থানা আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সদস্য পদপ্রার্থী আবুল কালাম, বিশ্বনাথ উপজেলা উপ-কমিটির বর্তমান সহ সভাপতি ফারুক মিয়া, সহ সাধারণ সম্পাদক জুলহাস মিয়া দুলাল, সাংগঠনিক সম্পাদক খলিল মিয়া, কোষাধ্যক্ষ সুন্দর আলী, সদস্য জলিল মিয়া, ওয়ারিছ মিয়া, আকবর আলীসহ জেলা ও বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে তারা বলেন, শ্রমিকদের নায্য অধিকার বাস্তবায়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে না। শ্রমিকরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত এবং কোন ধরণের হয়রানীর শিকার না হন সেদিকে সরকারসহ সবাইকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তারা আরও বলেন, শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে কাজ করছে এবং আগামীতেও শ্রমিকদের সবধরণের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামেয়া মাদানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories