July 21, 2026, 1:07 pm
Headline :
বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ বিশ্বনাথ,র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুজ্জামান জামান,র মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শো’কপ্রকাশ বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত
Notice :

আগামীতে যেনো জনগণের উপর আর কোনু জু’লু’ম’বা’জ শা’স’ক চেপে বসতে না পারে সেই সংস্কারের পর জামায়াত নির্বাচন চায়——-অধ্যাপক আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়েবে আমীর ও সিলেট- ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, দেশে যে পরিবর্তন এসেছে আমরা চাই এখানে নির্বাচন হবে তবে কিছু সংস্কার ছাড়া নির্বাচন করা যাবেনা, এই সংস্কার হলো এদেশের মজলুম খেটে-খাওয়া জনগণের উপর যেনো কোনু জুলুমবাজ সরকার আর চেপে বসতে না পারে সেই সংস্কার করা পর্যন্ত জামায়াত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেবে, যাতে সংস্কার করে নিরপেক্ষ ও ঐতিহাসিক ভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা হয়, তিনি আরো বলেন আমাদের আশেপাশের জনগন যাতে আর নির্যাতিত হতে না হয় এবং নিরীহ মানুষ কোনভাবে যেন হয়রানির শিকার না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে, সবাই এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে যারা মজলুম মানুষদেরকে জুলুম করছে তাদেরকে আর কোনু ভাবে অগ্রসর হতে দেয়া যাবেনা।

তিনি শুক্রবার (১১ এপ্রিল ) বিকেলে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পনা উল্লাহ বাজারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মকবুল হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক, নায়েবে আমীর আব্দুস ছোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, প্রচার মিডিয়া সেক্রেটারি হাফিজ মুহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ ডিগ্রি কলেজের প্রফেসর মনসুর আহমদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীর সেলিম জাহান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, সদর উপজেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজ, অলংকারী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রাবেল আহমদ, ইউনিয়ন টিম সদস্য আশরাফুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি হানিফ আলী, টিম সদস্য মাওলানা মাসুক আহমদ, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বশির উদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি ফরিদ আহমদ, ১ নং ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ইউনিয়ন জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা মাসুক আহমদ।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন জামায়াতসহ ইসলামী ছাত্র শিবির ও উপজেলা জামায়াতের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories