August 25, 2026, 9:54 pm
Headline :
বিয়ানীবাজার ক্যা’ন্সা’র অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে কলেজ পরিদর্শক স্যারের প্রতিনিধি দল বিশ্বনাথের খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক ২৬ সনে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রধান ‘ম’র’হুমা’ বেগম খালেদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার প্রবাসী দুই ভাইকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে সরঃ চাকুরী থেকে অবসরের ২দিন আগে ই’ন্তে’কা’ল করেন শিক্ষক আব্দুল মোত্তালেব সিলেটের রায়নগরে ট্রি’প’ল হ/ত্যা/ মা/ম/লা/য় নতুন মোড় বাবুল নয় মুল পরিকল্পনা কারী কে বিস্তারিত——পড়ুন! সাত-সকালে সিলেটে কাজের মেয়ে সহ ত্রীপল মা/র্ডা/র শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর
Notice :

‘মিডিয়া কাপ’ বিশ্বনাথের ৩টি সাংবাদিক সংগঠনকে একটি সুতায় আবদ্ধ করে রেখেছে—-আশরাফুজ্জামান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ওসমানী নগর সার্কেল

নিজস্ব প্রতিবেদকঃ

প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’র উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ জুন বিকেলে) উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুজ্জামান পিপিএম বলেন, ‘মিডিয়া কাপ’ বিশ্বনাথের ৩টি সাংবাদিক সংগঠনকে একটি সুতায় আবদ্ধ করে রেখেছে। আর এর পেছনে মূল অবদান রাখছেন আমাদের প্রবাসীরা। বিশ্বনাথের সাংবাদিকরা নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছেন।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে এবং জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও মিডিয়া কাপের সমন্বয়ক নবীন সুহেল’র পরিচালনায় অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট ও মিডিয়া কাপের পৃষ্ঠপোষক পরিষদের সদস্য প্রবাসী তোফাজ্জল আলম তোফায়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’র সমন্বয়ক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২৫’ প্রতিযোগীতায় ইভেন্টগুলো হল- ‘দাবা, গাফলা, ছক্কা লুডু, ক্যারাম (একক), ক্যারাম (দ্বৈত), ব্যাডমিন্টন (দ্বৈত), ফুটবল ও ক্রিকেট’। টুর্ণামেন্টের পৃষ্ঠপোষকরা হলেন- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গুলজার খান, ট্রাস্টি সেবুল মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক মুমিন খান মুন্না, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ গরীব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার।
অনুষ্ঠানে এসময় ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories