March 11, 2026, 7:16 pm
Headline :
কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত
Notice :

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে বজলুর রহমান ফয়েজ

নিজস্ব প্রতিবেদকঃ

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদকে প্রথমিক সদস্যপদ সহ সকল পদপদবী থেকে বহিষ্কারের পর মোঃ বজলুর রহমান ফয়েজকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছে দলটির হাইকমান্ড। এর আগে তিনি উপজেলা বিএনপির ১ম যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

পত্রে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বজলুর রহমান ফয়েজ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। দল আশা করে যে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন।

উল্লেখ্য, বজলুর রহমান ফয়েজ বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ওপর আস্থা রেখেই দল তাকে নতুন এই দায়িত্বে অভিষিক্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পত্রের অনুলিপি দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিনকেও পাঠানো হয়েছে।

দায়িত্বপ্রাপ্তির পর বজলুর রহমান ফয়েজ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দক্ষিণ সুরমা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় অঙ্গনে নতুন গতিশীলতার সৃষ্টি হবে বলেও অনেকে আশা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories