August 19, 2026, 2:04 am
Headline :
‘ম’র’হুমা’ বেগম খালেদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার প্রবাসী দুই ভাইকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে সরঃ চাকুরী থেকে অবসরের ২দিন আগে ই’ন্তে’কা’ল করেন শিক্ষক আব্দুল মোত্তালেব সিলেটের রায়নগরে ট্রি’প’ল হ/ত্যা/ মা/ম/লা/য় নতুন মোড় বাবুল নয় মুল পরিকল্পনা কারী কে বিস্তারিত——পড়ুন! সাত-সকালে সিলেটে কাজের মেয়ে সহ ত্রীপল মা/র্ডা/র শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম
Notice :

বিশ্বনাথ পৌরসভার সাড়ে ৮ কোটি টাকার বাজেট ঘোষনা, ঘোষিত বাজেট জনবান্ধব এবং পৌরবাসীর জন্য কল্যাণকর হবে পৌর প্রশাসক—-আলাউদ্দিন কাদের

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৮ কোটি ৯০ লাখ ১৩ হাজার ৫৬১ টাকার বাজেট ঘোষণা করা করেছে।প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে, রাজস্ব খাতে ৩ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকা। উন্নয়নখাতে ৪ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৫শত ৬১টাকা।

গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বাজেট উপস্থাপন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক বলেন,‘নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
কোনো ধরনের নতুন কর চাপানো হয়নি।’
তিনি বলেন, ঘোষিত বাজেট জনবান্ধব এবং পৌরবাসীর জন্য কল্যাণকর হবে। এ বাজেট সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়।
পৌর প্রশাসক আলা উদ্দিন কাদেরের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা বদিউজ্জামানের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্রশাসকের কার্য সম্পাদন সহায়তা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাপ চন্দ্র দাস, পৌর নির্বাহী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী। এসময় পৌরসভার ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories