July 21, 2026, 2:10 pm
Headline :
বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ বিশ্বনাথ,র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুজ্জামান জামান,র মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শো’কপ্রকাশ বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত
Notice :

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নি:হ’ত ও আ’হ’ত শিক্ষার্থীদের জন‍্য লিডিং ইউনিভার্সিটিতে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করে লিডিং ইউনিভার্সিটিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারী-০১ এ অনুষ্ঠিত দোয়ায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন নিহত শিক্ষার্থীসহ অন‍্যান‍্যদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
একইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. ফজলে এলাহি মামুনের পরিচালায় অনুষ্ঠিত দোয়ায় বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, ছাত্র কল‍্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দূর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে মঙ্গলবার অনুষ্ঠিতব‍্য লিডিং ইউনিভার্সিটির সামার ২০২৫ সেমিস্টারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories