January 21, 2026, 1:37 pm
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসছেন দেশ ও প্রবাসের তিন পরিচিত মুখ আনন্দঘন পরিবেশে প্রকৃতি কন্যা জাফলংয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন বিশ্বনাথ,র বাসিয়া নদী দূষনরোধ সহ পৌরশহরের আবর্জনা-যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে মালনীছড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ খাজাঞ্চী,র জয় দিয়ে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট কে সামনে রেখে ট্রফি ও জার্সি উন্মোচন বিশ্বনাথ,র খাজাঞ্চীতে হাজি তেরা মিয়া চতুর্থ প্রাথমিক শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ শিক্ষার পাশাপাশি প্রতিষ্টানের ঐতিহাসিক শতবর্ষ উদযাপনে ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ধরে রাখলো বিশ্বনাথের ছহিফাগঞ্জ এস এ মাদ্রাসা সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন। পরিবর্তনের লক্ষ‍্যে শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে–সৈয়দা রিজওয়ানা হাসান
Notice :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়াররম্যান তারেক রহমান আমাকে সিলেট ২ আসনে কাজ করতে নির্দেশ দিয়েছেন, বিশ্বনাথে সূধী সমাবেশে———হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৫০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করে আমাদের এলাকার জনপ্রিয় সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলী গুমের রহস্য উদঘাটন করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়াররম্যান তারেক রহমান আমাকে সিলেট ২ আসনে কাজ করতে নির্দেশ দিয়েছেন। দল যদি আমাকে এই আসনে নমিনেশন দেয় এবং আমি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আজ আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, আমরা ইলিয়াস আলীর সন্ধান পাই তাহলে এই আসন আমি ইলিয়াস আলী ভাইকে ফিরিয়ে দেব। আগামীতে আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত হবে না।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে  বিশ্বনাথ পৌর শহরে রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌরবাসীর ব্যানারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, আমাদের রাজনীতি হবে ৩১ দফার আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি।’ ‘আগামী নির্বাচনে আমরা বিজয়ী হলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন করে মেধাবীদের চাকরিতে জায়গা করে দিব। একইসাথে দেশের স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়ন করব। বিগত সময়ে যারা আলেম-ওলামা ও রাজনীতিবিদদের জুলুম-নির্যাতন করেছেন তাদের বিচার হবে।’ বিগত ১৫-১৬ বছর ধরে তারেক রহমানের সাথে থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। আমাকে সুযোগ দিলে উন্নয়নের ব্যাপারে সব সময় আমার দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট – ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে হুমায়ূন কবিরকে নমিনেশন দেওয়ার জন্য এবং বিশ্বনাথ ও ওসমানীনগর বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন।
অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবদল নেতা রুমেল আলী এবং আমির আলীর যৌথ পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আশিক চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু চৌধুরী, বালাগন্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল রহমান সুহেল, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক জয়নাল মিয়া, বিএনপি নেতা কলমদর আলী,জয়নাল আবেদীন, ইউসুফ আলী, নজির হোসেন, মাহতাব উদ্দিন,আয়াজ আলী,

জেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজু, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদুর রহমান শিপলু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেওলায়াত করেন মাওলানা মুফতি সাইদুল ইসলাম হাবিবী।
এসময় সিলেট জেলা-বিশ্বনাথ উপজেলা-পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।জুময়ার নামাজের কিছু পর এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট -২ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ূন কবির ও তার সফর সঙ্গী কেন্দ্রীয় ও সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দকে নেতাকর্মীরা নিয়ে আসেন। দুপুর থেকে মুষলধারে বৃষ্টি হ‌ওয়া সত্বেও বিশ্বনাথের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে আসে এবং নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। একসময় সুধী সমাবেশটি বিশাল জনসভায় পরিনত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories