August 9, 2026, 9:32 am
Headline :
শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন
Notice :

বিশ্বনাথে সিংগের কাছ পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে চলমান বছরে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সিংগেরকাছ পাঠাগার।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারস্থ শাহজালাল একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠক কাওছার আহমদের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য সমিতির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান প্রথমে কোরআন তেলাওয়াত করেন মোঃ রুকন আহমদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগেরকাছ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা খছরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিম অফিস সম্পাদক মাহমুদুর রহমান ,সিংগেরকাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ফখর উদ্দিন সুজন, দারিদ্র সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, আজকের বিশ্বনাথ সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তফা ,শাহজালাল একাডেমির প্রিন্সিপাল কবি ও গীতিকার আরশ আলী,বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেট প্রতিনিধি সমুজ আহমদ সায়মন, ও ছাত্র শিবির বিশ্বনাথ উপজেলা পশ্চিম সভাপতি হোসাইন শাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কলিম উদ্দিন তারেক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন,সিংগেরকাছ পাঠাগারের উপদেষ্টা চেরাগ আলী,সংগঠক লিয়াকত আলী, ফেরদৌস আহমদ নাইম,খালেদ আহমদ ,শরীফ আহমদ ,রায়হান আহমদ,কামরুল ইসলাম ,আজিজুল ইসলাম সহ পাঠাগারের দায়িত্বশীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ ২৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন আগত অতিথিগণ।
এ উপলক্ষে সিংগেরকাছ পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আতাউর রহমান ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি পর্তুগাল প্রবাসী ইসমাঈল আলী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিসহ যাহারা এ অনুষ্ঠান সফলে করতে সার্বিক সহযোগিতা করেছেন এবং পাঠাগারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories