January 21, 2026, 1:20 pm
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসছেন দেশ ও প্রবাসের তিন পরিচিত মুখ আনন্দঘন পরিবেশে প্রকৃতি কন্যা জাফলংয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন বিশ্বনাথ,র বাসিয়া নদী দূষনরোধ সহ পৌরশহরের আবর্জনা-যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে মালনীছড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ খাজাঞ্চী,র জয় দিয়ে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট কে সামনে রেখে ট্রফি ও জার্সি উন্মোচন বিশ্বনাথ,র খাজাঞ্চীতে হাজি তেরা মিয়া চতুর্থ প্রাথমিক শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ শিক্ষার পাশাপাশি প্রতিষ্টানের ঐতিহাসিক শতবর্ষ উদযাপনে ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ধরে রাখলো বিশ্বনাথের ছহিফাগঞ্জ এস এ মাদ্রাসা সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন। পরিবর্তনের লক্ষ‍্যে শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে–সৈয়দা রিজওয়ানা হাসান
Notice :

নির্বাচনকে বিলম্বিত করতে তারেক রহমান’সহ জিয়া পরিবারের বিরুদ্ধে ষ’ড়’য’ন্ত্র চলছে—তাহসিনা রুশদীর লোনা

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত ১৭টি বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। আর আন্দোলনের একমাত্র দাবি ছিল ‘নিরপেক্ষ নির্বাচন’।
বিগত সময়ে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও তাতে কিন্তু ভোট হয়নি, জনগনও ভোটাধিকার পাননি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টদের পতন হয়েছে। কিন্তু এখনও জনগন নিজেদের ভোটাধিকার ফিরে পাননি। উল্টো বর্তমান সময়ে জাতীয় নির্বাচনকে ঘিরে চলছে গভীর ষড়যন্ত্র। নির্বাচনকে বিলম্বিত করতে তারুণ্যের অহংকার তারেক রহমান’সহ জিয়া পরিবারের বিরুদ্ধে ওই ষড়যন্ত্র চলছে। কারণ ষড়যন্ত্রকারীরা জানে দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগন ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় বসাবেন। আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এজন্য তারা নির্বাচন না হওয়ার জন্য বিভিন্ন পায়তারায় লিপ্ত রয়েছে। আর কেউ কেউ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছেন। তারাই আবার আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছে। পেছন থেকে যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন, জনগণ তাদেরকে চিনে ফেলেছে। মনে রাখবেন ষড়যন্ত্র করে কেউ এ পর্যন্ত সফল হয়নি। সকল ষড়যন্ত্রের দাঁতভাঁঙা জবাব জনগনই আপনাদের দেবে।

তিনি শনিবার (২৩ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্ট’র উদ্যোগে সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম. মোজাহিদ আলী স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, মরহুম এম মোজাহিদ আলী ছিলেন বিএনপির এক নিবেদিত প্রাণ। তিনি জীবনের সবটুকু সময় বিএনপিকে দিয়ে গেছেন। যে কারণে তিনি ছিলেন নিখোঁজ এম. ইলিয়াস আলীর অত্যান্ত আস্তাভাজন। দলের প্রতি এম. মোজাহিদ আলীর ‘শ্রম, ত্যাগ ও অবদান’ বিশ্বনাথের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন বলেন, দেশের সর্বস্তরের জনগন দ্রুত একটি সুন্দর, অবাদ ও নিররপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে চান। তিনি আরোও বলেন, বিএনপির প্রাণ এম. ইলিয়াস আলীকে ফেরৎ পেতে আন্দোলন আরও জোরদার করতে হবে। আর আগামী নির্বাচনে জনগণ এম. ইলিয়াস আলীর পরিবারের ত্যাগের মূল্যায়ন দিতেই ইলিয়াসপত্নী লুনার হাতকে আরোও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলতাব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ।
ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের সদস্য মাছুম বিল্লাহ, মইনুল ইসলাম ও জুবায়ের আহমদ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেদ আহমদ, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, ট্রাস্টের সদস্য আলী আহবাব মাছুম, ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল যুবদল নেতা সুমন মিয়া। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories