July 27, 2026, 7:46 am
Headline :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ বিশ্বনাথ,র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুজ্জামান জামান,র মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শো’কপ্রকাশ বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন
Notice :

আগামীতে উন্নয়নের বাংলাদেশ গঠনে প্রবাসীদের ঐক্য, সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য—তাহসিনা রুশদীর লুনা

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স অক্সিজেনের মতো কাজ করে। বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি ও সমাজ গঠনে প্রবাসীরা সব সময়ই অনন্য ভ‚মিকা পালন করে আসছেন। দেশের গণতন্ত্র ও মানবাধিকারের আন্দোলনেও প্রবাসীরা অগ্রণী ভ‚মিকা রাখছেন। আগামীর বাংলাদেশ গঠনে ও পরিবর্তনের সংগ্রামে প্রবাসীদের ঐক্য, সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।

তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে নতুন বাজার এলাকাস্থ ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র নিজস্ব ফুটবল মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, বিএনপি সব সময়ই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। আগামীতেও যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও খেলাধুলার মান উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বিএনপি। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।
উদ্বোধকের বক্তব্যে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল জলিল বলেন, বিশ্বনাথ থেকে খেলোয়াড় সৃষ্টি করার লক্ষ্যেই ওই ট্রাস্ট গঠন করা হয়েছে। আর ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) আমরা আমাদের ট্রাস্টের নিজস্ব মাঠের উদ্বোধন করলাম। ইতিমধ্যে শতাধিক তরুণ খেলোয়াড়দের নিয়ে চলছে ট্রাস্টের প্রশিক্ষণ কার্যক্রম। আগামীতে আমাদের ওই ট্রাস্ট থেকে আরও বড় কিছু করার পরিকল্পণা রয়েছে। শুধু আপনারা আমাদের পাশে থেকে দোয়া ও সার্বিক সহযোগীতা করবেন।
বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য সচিব আজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালূকদার।
এছাড়াও বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংঘটনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ কমিটির আলমগীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories