July 21, 2026, 1:25 pm
Headline :
বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ বিশ্বনাথ,র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুজ্জামান জামান,র মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শো’কপ্রকাশ বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন বিশ্বনাথ উপজেলার তিন সাংবাদিক সংঘঠনের যৌথ সভা অনুষ্ঠিত
Notice :

সমাজে বহু মানুষ আছেন টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না, তাদের জন্য এ উদ্যোগ–অধ্যক্ষ আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট-২ বিশ্বনাথ ওসমানী নগর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, আমাদের সমাজে এমন বহু মানুষ আছেন যারা টাকার অভাবে শহরে গিয়ে ভালো চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে পারেন না। মূলত তাদের কথা চিন্তা করেই আমরা ওই ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’র আয়োজন করেছি।
যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় যায় আর আমি নির্বাচিত হতে পারি, তবে চেষ্ঠা করবো যাতে এই অঞ্চলের গরীব জনসাধারণ তৃণমূল পর্যায়ে সহযেই কাঙ্খিত চিকিৎসা সেবা পান, কারণ মানুষকে সাহায্য করতে টাকা লাগেনা, মনের ইচ্ছাই যথেস্ট। আর আল্লাহকে সন্তুষ্ট করতে জামায়াতে ইসলামী সেলক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তিনি শনিবার (১৫ নভেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজারস্থ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ‘বিশ্বনাথ উন্নয়ন ফোরাম’র উদ্যোগে ও ‘ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের বিভিন্ন বিভাগের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপজেলার ৮ ইউনিয়নের প্রায় ২ সহস্র্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহানের পরিচালনায় অনুষ্ঠিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, ইবনে সিনা হাসাপাতাল সিলেট লিমিটেড রিকাবী বাজারের ইন-চার্জ মামুন সরকার, ওসমানীনগর ইসলামীক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মাষ্টার ইমাদ উদ্দিন, মোহাম্মদ মতিউর রহমান, জাহিদুর রহমান, মাষ্টার বাবুল মিয়া, আশিকুর রহমান, হাফিজ মোহাম্মদ আলী, ফখর উদ্দিন প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories