September 29, 2026, 9:56 am
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়
— উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন ০৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। সমাবর্তন আয়োজন করার জন্য ইতোমধ্যে মহামান্য চ‍্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের সভাপতি সম্মতি জানিয়েছেন এবং তারিখ প্রদান করেছেন।

লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৩৪টি ডিজাইন জমা দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ৪র্থ সমাবর্তনের উদ্দীপনা এবং প্রতিযোগিদের সৃজনশীলতার উপর বিচার বিশ্লেষণ করে এবং ৩টি ডিজাইন নির্বাচন করেন ৪র্থ সমাবর্তন লোগো ডিজাইন সাব-কমিটি। প্রতিযোগিতায় প্রথম স্থাপত্য বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী শিফাত সাদিয়া, দ্বিতীয় বিবিএ ৬৬তম ব‍্যাচের শিক্ষার্থী মাইশা জাহান এবং তৃতীয় আইন বিভাগের ৪৯ ব‍্যাচের শিক্ষার্থী ইশতিয়াক হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতার তিনজন বিজয়ীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এসময় তিনি বলেন, এধরনের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই ভালো একটি দিক। এতে শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও উৎসাহ সৃষ্টি হয় যা তাদের জন‍্য গুরুত্বপূর্ণ। এসময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান এবং স্থাপত্য বিভাগের প্রভাষক অর্পন শীল ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতা এবং বিজয়ী নির্বাচন প্রক্রিয়া বিষয়ে বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, লিডিং ইউনিভার্সিটির গ্র‍্যাজুয়েটদের জন‍্য ৪র্থ সমাবর্তনে রেজিস্ট্রেশন বিষয়ে বিস্তারিত তথ্য www.convocation.lus.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories