September 21, 2026, 5:52 am
Headline :
মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির
Notice :

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট ২’ আসনে সম্ভাব্য এমপি পদপ্রার্থী জয়নুল আবেদিন জয়নাল

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন, জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলার সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য ও মাল্টা প্রবাসী জয়নুল আবেদীন জয়নাল।
জয়নুল আবেদিন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও (সিঙ্গেরকাছ) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কলমদর আলী, মৃত: জুবেদা দম্প্রতির পুত্র।
তিনি প্রতিবেদকের মুঠোফোনে জানান, আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন। তিনি বলেন, আমি জনগণের সেবা করতে সংসদ পদপ্রার্থী হওয়ার ইচ্ছাপুষণ করেছি। মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় সংসদ সদস্য প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি প্রবাস থেকে আমার নির্বাচনী কাজ ইতিমধ্যে শুরু করেছি। শিগগরিই আমি দেশে ফিরে প্রতিটি মানুষের ঘরে ঘরে যাব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, দলীয়ভাবে আমাকে দলের নমিনেশন দেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। দলের আশ্বাস পেয়ে আমি দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে বুকে ধারণ করে আমি জাতীয় পার্টির রাজনীতি শুরু করি। বাংলাদেশের পল্লী উন্নয়ন অবকাঠামোতে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে দেশের উন্নয়নে শতকরা ৮০ ভাগ অবদান রয়েছে। তাঁর অসমাপ্ত উনন্নয়নকে এগিয়ে নিতে জাতীয় পার্টির বিকল্প নেই।

সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্ঠা আবদুল্লাহ সিদ্দিকী বলেন, এখনও প্রার্থী চুড়ান্ত করা হয়নি তবে সিলেট ২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রবাসী জয়নুল আবেদীন জয়নাল কাজ করে যাচ্ছেন। ৪/৫ দিনের মধ্যে প্রার্থী চুড়ান্ত করবে দলটি।

যুক্তরাজ্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজম আলী বলেন, সিলেট ২ আসনে আমাদের দল থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রবাসী জয়নুল আবেদীন জয়নাল কাজ শুরু করেছেন। কিছু দিনের মধ্যে দলের নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে মাঠে কাজ শুরু করবেন।

বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী সিতাব আলী বলেন, দল থেকে এখনও প্রার্থী চুড়ান্ত হয়নি। দল যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ করব।

বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির একাংশের সভাপতি দাবি করে জয়নাল আবেদীন বলেন, দল যাকে নমিনেশন দিবে আমরা তাঁর পক্ষে কাজ করব। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন জয়নুল আবেদীন জয়নাল।

বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সভাপতি দাবি করে এম. এ রব বলেন, সিলেট ২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা কাজ করছেন। কিছু দিনের মধ্যে চুড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষনা করা হবে। প্রার্থীর নাম ঘোষনা হওয়া মাত্র দলের নেতাকর্মীরা পুরোদমে মাঠে কাজ শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories