January 21, 2026, 12:25 pm
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসছেন দেশ ও প্রবাসের তিন পরিচিত মুখ আনন্দঘন পরিবেশে প্রকৃতি কন্যা জাফলংয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন বিশ্বনাথ,র বাসিয়া নদী দূষনরোধ সহ পৌরশহরের আবর্জনা-যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে মালনীছড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ খাজাঞ্চী,র জয় দিয়ে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট কে সামনে রেখে ট্রফি ও জার্সি উন্মোচন বিশ্বনাথ,র খাজাঞ্চীতে হাজি তেরা মিয়া চতুর্থ প্রাথমিক শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ শিক্ষার পাশাপাশি প্রতিষ্টানের ঐতিহাসিক শতবর্ষ উদযাপনে ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ধরে রাখলো বিশ্বনাথের ছহিফাগঞ্জ এস এ মাদ্রাসা সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন। পরিবর্তনের লক্ষ‍্যে শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে–সৈয়দা রিজওয়ানা হাসান
Notice :

শিক্ষার পাশাপাশি প্রতিষ্টানের ঐতিহাসিক শতবর্ষ উদযাপনে ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ধরে রাখলো বিশ্বনাথের ছহিফাগঞ্জ এস এ মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে শতবছর আগে প্রতিষ্ঠিত ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা, এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহন করে এলাকা তথা দেশের শিক্ষার উন্নয়নে শেষ্ঠত্বের প্রতিযোগিতায় বিরাট ভুমিকা পালন করে আসছে।
বার বার শ্রেষ্ঠ নির্বাচনে এলাকার মান ও সুশিক্ষার সুফলে আজ গৌরবের স্থান দখল করে নিয়েছে অবিভাবক ও সাধারণ মানুষের অন্তরে, তার জন্য অনেক সাধারণ জনগণ তাদের সন্তান কে লেখা পড়া করানোর জন্য আগ্রহী হচ্ছেন, এ-ই মাদ্রাসায় পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে আয়োজিত শতবর্ষ উদযাপন শিক্ষার পাশাপাশি প্রতিষ্টানের ঐতিহাসিক শতবর্ষ উদযাপনে ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ধরে রাখলো বিশ্বনাথের ছহিফাগঞ্জ এস এ মাদ্রাসা।

সিলেটের বিশ্বনাথের খাজাঞ্জী ইউনিয়নের নির্ভৃত্ত পল্লী সুরমা নদীর তীর ঘেষে গড়ে উঠা শতবছরের প্রাচীণ ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের মহা-মিলনমেলা আনন্দঘন পরিবেশে সফলভাবে সমাপ্তী হয়েছে। গতকাল রোববার ২দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জালালাবাদ রাগীব, রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ব্যাংকার, দৈনিক সিলেটের ডাক’র সম্পাদক মন্ডলীর সভাপতি, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ঠ শিল্পপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলীন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিডিং ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তাজ উদ্দিন, সিলেট ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, বলেছেন, নবীজী বলেছেন, একটি মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। মানুষের জীবন তো পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়। একথা মাথায় রেখে আমাদের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার সাথে সাথে ইসলামী শিক্ষার সমন্বয় করতে হবে এবং ইসলামের আলোকে জীবন পরিচালিত করতে হবে। কারণ পরকালে আমাদের আরেকটি জীবন আছে। তিনি তার বক্তব্যে আরো বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট বিভাগের সর্বোচ্চ বিদ্যাপীঠ। কিন্তু ৩৫ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানে ইসলামী কোন বিভাগ নেই। আমরা সরকারের কাছে আবেদন করেছি, আশা করছি শীঘ্রই সিলেটবাসীর প্রত্যাশিত এই দাবি পূরণ হবে।

সভাপতির বক্তব্যে বিশিষ্ঠ দানবীর, লিডিং ইউনিভার্সিটির বোর্ডঅব ট্রাস্টিজের চেয়ারম্যান, জালালাবাদ রাগীব, রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ বিভিন্নশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, চা-কর, ব্যাংকার, দৈনিক সিলেটের ডাক’র সম্পাদক মন্ডলীর সভাপতি, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ঠ শিল্পপতি ড. সৈয়দ রাগীব আলী বলেছেন, জীবন সায়াহ্নে এসে আমি আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া জানাই তিনি আমার নিজ এলাকার উন্নয়নে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধ্যমত কাক করার সযোগ দিয়েছেন। এমন সুভাগ্য এক জীবনে অনেক মানুষের কপালে জুটে না। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার উন্নয়নে আরো কাজ করতে হবে।
জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং স্বাগত বক্তব্য রাখেন ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মাওলানা আব্দুর রউফ। ২য় দিনের কর্মসূচিতে হাম-নাত, অতিথিদের বক্তব্য, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়ছল আহমদ সুবাহদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালালবাদ টিচার্স টেনিং কলেজের অধ্যক্ষ হাসমত উল্লাহ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা গভনিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী, কামালবাজার ফাজিল মাদ্রাসার গভনিং বডির সভাপতি মাওলানা বুরহান হোসেন, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোত্তর আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলুমিয়া, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামসুন্দর ও অগ্রাগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি ময়নুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মাফিজ খান, ট্রাস্ট্রি ফারুক আহমদ, মো. মঈন উদ্দিন, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, আব্দুর রব, এস এফ ইংলিশ একাডেমির স্বত্তাধিকারী ফখরুল খান, ইউকের উম্মা আপিলে ট্রাস্ট্রি বোর্ডের শিক্ষা পরিচালক আব্দুল আলী মুসা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈধ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য তৌফিকুর রহমান হাবিব, কামরুল ইসলাম, আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, ফারুক আহমদসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories