July 26, 2026, 5:55 pm
Headline :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ বিশ্বনাথ,র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুজ্জামান জামান,র মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শো’কপ্রকাশ বিশ্বনাথের খাজাঞ্চীতে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কয়েস লোদীকে’ শ’হী’দ ডাঃ মইন উদ্দিন জগিং ক্লাবের অভিনন্দন
Notice :

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের আয়োজনে তৃতীয় আন্তঃ বিশ্বনাথ উপজেলা কেরাত প্রতিযোগিতা সম্পন্ন।

৮ ই মার্চ 18 রমজান বিশ্বনাথ উপজেলা ওডিটোরিয়ামে অনুষ্ঠিত দিন ব্যাপী এ ক্বেরাত প্রতিযোগিতা শুরু হয় সকাল ৯ টায়।

অভিজ্ঞ বিচারক মন্ডলীর দ্বারা ক্বেরাত প্রতিযোগিতায় প্রাথমিক যাচাই বাছাই শেষে দ্বিতীয় পর্বে ২০ জন প্রতিযোগী স্থান করে নেয়।
এবং চূড়ান্ত বিশ্লেষণ এবং নিরিক্ষণের মাধ্যমে দশ জন প্রতিযোগী মূল পর্বে স্থান পায়।
কেরাত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিচারকদের সর্বশেষ মূল্যায়নে চূড়ান্ত তিনজন প্রতিযোগীর নাম উঠে আসে।

সেখান থেকে প্রথম স্থান অধিকার করে নেই জামেয়া ইসলামিয়া লুৎফাবাদ পাঠাকইন মাদ্রাসার ছাত্র মোঃ মুহিবুর রহমান, প্রথম পুরস্কার হিসেবে একটি ওমরা হজ প্যাকেজ অতিথিবৃন্দ তার হাতে তুলে দেন।
উক্ত উমরা হজ প্যাকেজ পুরস্কারটি প্রদান করেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ভাইস প্রেসিডেন্ট আশরাফ খান।
দ্বিতীয় স্থান অর্জন করে শুয়াইবুর রহমান আহমদিয়া সুন্নিয়া মাদরাসা বৈরাগী বাজার পুরস্কার নগদ ২০ হাজার টাকা।
তৃতীয় স্থান অর্জন করে সামিউল ইসলাম আল আরাবিয়া সুবহানিয়া মোরার বাজার মাদ্রাসা নগদ পুরস্কার ১০ হাজার টাকা।
চতুর্থ স্থান অর্জন করে হাবিবুল্লা মিসবাহ জামিয়া মাদানিয়া বিশ্বনাথ নগদ পুরস্কার পাঁচ হাজার টাকা।
পঞ্চম স্থান অর্জন করেন তাহমিদ হোসাইন নাহিয়ান, জামিয়া তাইয়্যেবা কওমি মাদ্রাসা নগদ পুরস্কার ৪ হাজার টাকা।

ষষ্ঠ পুরস্কার অর্জন করেন ফাতেহ আহমদ মেহরাজ হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা নগদ পুরস্কার ৩০০০ টাকা।
সপ্তম পুরস্কার অর্জন করেন তাফিমুল আমিন আল আরাবিয়া সুবহানিয়া মুরার বাজার মাদ্রাসা নগদ পুরস্কার তিন হাজার টাকা।
অষ্টম পুরস্কার ওর্জন করেন আব্দুর রহমান রানা জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ পাঠাকইন মাদ্রাসা নগদ পুরস্কার ৩০০০ টাকা।
নবম পুরস্কার ওর্জন করেন নাজমুল হাসান হাজী আব্দুল গনি এন্ড সন্স মাদ্রাসা রামধানা নগদ পুরস্কার তিন হাজার টাকা।
এবং দশম পুরস্কার অর্জন করেন আহবাবুর রহমান, জামিয়া মদিনাতুল উলুম ইলামের গাঁও মাদ্রাসা নগদ পুরস্কার তিন হাজার টাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাস্টার এমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন।

উপস্থাপনায় ছিলেন নন্দিত উপস্থাপক মাওঃ এম মুখতার হোসাইন পরিচালক আলোকিত সুর বিশ্বনাথ, সহযোগিতায় মোহাম্মদ আলী লিটন।

ক্বেরাত প্রতিযোগিতার শুরুতে তিলাওয়াত করেনঃ বিশ্বনাথ কামিল মাদরাসার আরবী প্রভাষক ক্বারী মাওঃ ইয়াকুব আলী

সুদক্ষ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,
উমরপুর মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মাওঃ গোলাম কিবরিয়া।
ফেঞ্চুগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ক্বারী মাওঃ হারুনুর রশীদ।
আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় দ্বায়িত্বশীল ক্বারী মাওঃ হাবিবুর রহমান হাবিব।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ মাদরাসার মুহতামিম মাওঃ ফয়জুর রহমান, জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার শিক্ষক হাফিজ মাওঃ ফয়জুর রহমান, হাজী আঃ গণী সন্স রামধানা মাদরাসার মুহতামিম হাফিজ মাওঃ খালেদ আহমদ।
ক্বেরাত প্রতিযোগিতার সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন মোঃ দেলোয়ার হোসেন প্রধান সমন্বয়ক বিশ্বনাথ স্পোর্টস অর্গানিজেশন বাংলাদেশ ও সেজু মিয়া।

পরিশেষে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে কর্তৃক আয়োজিত-তৃত্বীয় আন্ত বিশ্বনাথ উপজেলা কেরাত প্রতিযোগিতা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট শফিউর রহমান খান জামিল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল ট্রেজারার আবু মনসুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories