September 16, 2026, 7:09 am
Headline :
স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক
Notice :

একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের ‘চেয়ারম্যান’ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম।
এরপর এক বর্ণাঢ্য সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে নেন বিশ্বনাথবাসী।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ জন্মভূমি বিশ্বনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিমকে বিশ্বনাথ-দক্ষিণ সুরমা উপজেলার সীমান্তবর্তি রশিদপুর পয়েন্টে ‘বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ’ তাকে স্বাগত জানান। এরপরে সেখানে ফুলেল সংবর্ধনা শেষে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সেলিমকে বিশ্বনাথ পৌর শহরে নিয়ে আসা হয়।
সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিমকে বরণ করে নিয়ে আসা শোভাযাত্রাটি বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম। তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশে এসেছি। আর নির্বাচনে জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হলে প্রবাসী অধ্যুষিত ওই বিশ্বনাথ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ দূষণ মুক্ত এবং একটি আধুনিক ও বাসযোগ্য মডেল উপজেলা গড়ে তুলতে কাজ করবেন। এতে উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতাই আমার একান্ত কাম্য।
বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিমের ওই ‘শোভাযাত্রা ও পথসভা’কে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা দেখা গেছে। তার সফরসঙ্গী হয়ে দেশে এসেছেন যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিএনপির সাবেক সভাপতি খালেদ মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories