October 11, 2026, 9:17 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার অ্যাডহক কমিটি,র অনুমোদন, দায়িত্বে যারা.. বিশ্বনাথে বাংলাদেশ রি,জেনারেশন ট্রাস্ট-BRT-UK র অর্থায়নে শিক্ষার্থীদের স্বপ্ন পুরণে ৬ লক্ষ টাকার বৃত্তি প্রদান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি! জাতীর সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যু’দ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক—শিহাব বিন আমিন বিশ্বনাথে আলোকিত সুরের ৩য় বার্ষিক তিলাওয়াত ও নাশিদ মাহফিল ১ লা জানুয়ারি ২০২৭ ইং শুক্রবার বিশ্বনাথের ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের গৌরবের শতবর্ষ উদযাপন সম্ভাব্য তারিখ ১৬-১৭ জানুয়ারি ব্যাপক প্রস্তুতি ওয়ান পাউন্ড হাসপাতাল অতি দ্রুত চিকিৎসা সেবা শুরু করুক, আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো—-বিশ্বনাথে সিলেটের সিভিল সার্জন মোঃ নাসির উদ্দিন বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান
Notice :

লেবুর রসের ৫ টি গুরুত্বপুর্ণ ক্ষমতা সম্পর্কে জেনে নিন।

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে লেবুর রসের ৫ টি গুরুত্বপুর্ণ ক্ষমতা সম্পর্কে আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,লেবুর রসের ৫ টি  ক্ষমতা। লেবুর রস আমরা সাধারণত ভাত খাওয়ার সময় খেয়ে থাকি। এছাড়া ও লেবুর রস দিয়ে আমরা শরবত ও খেয়ে থাকি। লেবুতে রয়েছে ভিটামিন-সি। এছাড়া ও আরো বিভিন্ন কাজে লেবু ব্যাবহার করে থাকি আমরা। ঔষুধি কাজে ও লেবু ব্যাবহৃত হয়ে থাকে। এক কথা বলতে গেলে লেবুর অনেক গুনাগুন রয়েছে। কিন্তু আজকে লেবুর ভিন্ন ৫টি অদ্ভুত ক্ষমতা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা সবাই অবাক হয়ে যাবেন লেবুর এই ৫টি  ক্ষমতার সম্পর্কে জেনে।মেদ কমাতে ও লেবুর গুন অনেক। সকালে কুসুক গরম পানিতে আদা ও লেবুর রস মিশিয়ে খেলে মেদ কমাতে প্রচুর সাহায্য করে থাকে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেবুর ৫টি  গুন সম্পর্কেঃ

১) লবনের বিকল্পঃ

বেশি লবন খাওয়া অনেকের অভ্যাস। খাবারের সাথে অনেকে অতিরিক্ত লবন খায়,আসলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। কিডনি রোগ সহ স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা হতে পারে। তাই এটির সমাধানে লেবুর রস খেতে পারেন খাবারের সাথে। খাবার এর স্বাদ বাড়াতে লবন এর বদলে লেবুর স্বাস্থ্যেকর গুন আর নেই। তাই যাদের অতিরিক্ত লবন খাওয়ার অভ্যাস তারা লবন এর বদলে লেবুর রস খাবেন।

২) ডিম সিদ্ধ সমাধানঃ

অনেক সময় দেখা যায়, ডিম সিদ্ধ করতে গেলে ডিম এর খোসা ফেটে যায়। এর থেকে সমাধান পেতে ডিম সিদ্ধ এর আগে ডিমের গায়ে আলতো করে লেবুর রস মাখিয়ে দিন,তার পর সিদ্ধ করতে দিন। এতেই আর ডিম ফেটে যাবে না।

৩) ফল-সবজি সতেজ রাখেঃ

অনেক সময় দেখা যায় যায়, ফল বা সবজি কেটে রাখলে কালো হয়ে যায়।এই সমস্যা থেকে সমাধান পেতে ফল ও সবজি কেটে, লেবুর রস আলতো করে মাখিয়ে নিন। এবং দেখবেন আর কালো হবে না। লেবুর রস ফল ও সবজি কে রাখে সতেজ।

৪) চিনি নরম রাখেঃ

লেবুর রসে রয়েছে অনেক গুন, যা আমরা কল্পনা ও করতে পারি না।লেবুর রস বের করা হয়ে গেলে, তার খোসা গুলো থেকে তার শাস ছাড়িয়ে নিন।এর পর সে শাস গুলো চিনির কৌটায় দিয়ে রাখুন। এবং দলা বা শক্ত হবে না চিনি। চমৎকার গুন রয়েছে এই লেবুর রসে।

৫) ঝরঝরে ভাতঃ

আমাদের বাংলাদেশে ভাত রান্না সব পরিবারে হয়। ভাত রান্নার ক্ষেত্রে একটি সমস্যা দেখা যায় সেটি হলো দলা বেধে যাওয়া। ঝরঝরে ভাত অনেক সময় হয় না, এই সমস্যা থেকে মুক্তি পেতে ভাত রান্নার সময় কয়েক ফোটা লেবুর রস দিলেই হবে ঝরঝরে ভাত।

লেবুর ৫টি অদ্ভুত গুনগুলো সম্পর্কে সবাই জানলেন।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories