May 25, 2026, 8:51 am
Headline :
‘আপনার সুস্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার’ ব্যস্তময় রিকাবী বাজারে তায়েফ মেডি পয়েন্টের শুভ উদ্বোধন বিশ্বনাথে প্র’তি’ব’ন্ধী’দের মধ্যে হুইল চেয়ার বিতরণ, তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে–তাহসিনা রুশদির এম.পি। মরহুম ইকবাল আহমদ ছিলেন ইসলামী আ’ন্দো’ল’নের এক নিবেদিত প্রাণ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক বিশ্বনাথে মহিলা জামায়াতের বিশাল উপস্থিতিতে সংবর্ধনায় শিক্ত’ সংরক্ষিত নারী সংসদ ‘মাহফুজা হান্নান’ বিশ্বনাথ উপজেলা বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ান হয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ‘অভিনন্দন’ বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’ বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম
Notice :

দেশের অর্থনীতির চাকা সচল করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই- মেয়র চট্টগ্রাম সিটি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, দীর্ঘ মেয়াদে লকডাউন অব্যাহত রাখা আমাদের দেশে সম্ভব নয়। মহামারি কোভিডের দেড় বছরের অভিঘাতে দেশের মানুষের জীবন-জীবিকা বহুমাত্রিক সংকটে পড়েছে।

এই সংকট থেকে মুক্তি কবে পাওয়া যাবে তা এখনো বিজ্ঞানীদের গবেষণায় স্পষ্ট নয়। তাই সাবধানতা অবলম্বন করা ছাড়া আর কোন বিকল্প পথ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী মাস্ক পরিধানের পাশাপাশি ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, গণ পরিবহনে চলাচলের ক্ষেত্রে নিরাপদ দূরত্ব মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

এ বিধিমালা অনুসরণ করে করোনার সংক্রমণ ও মৃত্যু কমানো সম্ভব। তিনি আজ বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী কার্যালয়ের সম্মুখে কোভিড-১৯ অভিঘাতে জীবিকার সংকটে পড়া ৫০ বধির পরিবার ও ১২০ নরসুন্দর পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, সচিব খালেদ মাহমুদ, সেলুন মালিক সমিতির সভাপতি ভূপতি শীল, সাধারণ সম্পাদক মিলন শীল, রবউল ইসলাম, উৎপল শীল, চন্দন শীল, টিটু শীল, পরিমল শীল, রতন শীল, রাজিব দাশ, বধির সংস্থার নেতা মনির হোসেন, আবু তাহের, মো. পারভেজ প্রমুখ।

মেয়র আরো বলেন, বিশাল জনগোষ্ঠীর এই দেশে কোভিডে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একা সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সেই বিবেচনায় সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের ক্ষতিগ্রস্থদের সাহায্য সহায়তায় এগিয়ে আসা আজ সময়ের দাবি। এই সংকটকাল উত্তোরণ ও দেশের অর্থনীতির চাকাকে আবারো সচল করতে সম্মিলিত প্রচেষ্টা বিকল্প নেই। অতিমারিসহ সকল সংকটকালে দেশ্রপ্রেম ও মানবতা জাগ্রত করে কাজ করতে পারলে সংকট উত্তোরণে কোন ধরণের সমস্যা হতে পারে না। গণটিকা গ্রহণে সকল শ্রেণী পেশার মানুষের যে আগ্রহ সৃষ্টি হয়েছে তা সন্তোষজনক উল্লেখ করে বৈশ্বিক উদ্যোগে কোভেক্স’র মাধ্যমে বাংলাদেশ প্রায় ৬ কোটি টিকা পেতে যাচ্ছে।

সেক্ষেত্রে দেশের মানুষের জন্য টিকা প্রাপ্তিতে কোন প্রকার সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories